২০১৮ সালে ধর্ষণের শিকার ৩৫৬ শিশু, মৃত্যু ২২ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
২০১৮ সালে সারাদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৩৩ শিশু। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয় ৩৫৬ শিশু। ধর্ষণের পর মারা গেছে ২২ শিশু এবং যৌন নির্যাতনে মারা গেছে এক শিশু।
আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এই তথ্য তুলে ধরে। দেশের ছয়টি সংবাদপত্রে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করে সংস্থাটি।
প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন বলেন, ‘২০১৮ সালে সারাদেশে ধর্ষণ, যৌন নির্যাতন, শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১ শিশু। এ ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক হাজার ছয় জন।’
একই বছরে আরও ৫৩ শিশুর ওপর ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রাফিজা শাহীনের তথ্য মতে, ধর্ষণের শিকার এসব শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স ৭ থেকে ১২ বছর। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা যৌন নির্যাতনের শিকার হয় বেশি। পুরুষ শিক্ষকের কাছে বেশি যৌন নির্যাতনের শিকার হয় তারা।
শিশুর ওপর সহিংসতা র বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে রাফিজা শাহীন বলেন, ‘দেশে শিশুদের ওপর সহিংসতা বাড়ছে। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, তা খুবই উদ্বেগজনক। আমরা কেন শিশুদের জন্য নিরাপদ আবাস গড়তে পারছি না, সেটি নিয়ে ভাবতে হবে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য এখনই করণীয় নির্ণয় করতে হবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া কমিউনিকেশন কো-অর্ডিনেটর শাহানা হুদা বলেন, ‘২০১১ সাল থেকে আমরা এই প্রতিবেদনগুলো সংগ্রহ করছি। শুরুতে আমাদের ধারণা ছিল এতে করে শিশুদের প্রতি সহিংসতা কমবে। কিন্তু হচ্ছে এর উল্টো। মূলত বিচারহীনতার জনই এমনটা হচ্ছে। শাস্তির দিকে মনোযোগ না দিয়ে, সংশোধনে মনোযোগ দেয়া জরুরি। নাহলে এই সমস্যা আরও প্রকট হবে।’
শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনি চাকমা বলেন, ‘শিশুদের রেপ করার চিন্তা মাথায় আসে কীভাবে, সেটি খুঁজে বের করতে হবে। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। দ্রুততম সময়ে এটি বন্ধ করতে হবে।’
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











