ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৩১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

২০২১-এর আগে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ : মতিয়া চৌধুরী

আপডেট: ০৫:৩৭ পিএম, ১৩ জুন ২০১৫ শনিবার

Motiya-Chowdhuri2-md20150611210127স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শেরপুর : দেশের সকলে মিলে যদি কাজ করি, তাহলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার(১৩ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষি বিভাগের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে  ভর্তুকির পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এ কথা বলেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, ২০০৮ সনে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা জাতিকে সতেজ করে তুলেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, শেরপুরের  জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, আব্দুস সবুর,  কৃষক প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে ৩০ শতাংশ ভতুর্কি দিয়ে ৫০টি পাওয়ার টিলার ও ৩০টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। ১৩.০৬.২০১৫