২০২১ সালের মধ্যে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
আগামী বছরের মধ্যেই শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২০-২১ সাল হচ্ছে মুজিব বর্ষ। আর এই মুজিব বর্ষে দেশবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। কেউ আর অন্ধকারে থাকবে না।
সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন, দেশে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যে অর্থ খরচ হয়, এর চেয়ে কমে জনসাধারণকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তাই দেশবাসীকে তা ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়া উচিত।
প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছি। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে তা সঞ্চালন ও বিতরণ গুরুত্বপূর্ণ। সরকার এই কাজটি দক্ষতার সাথে করে যাচ্ছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সময় এই মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন দেশ ছিলো অন্ধকারে। আমরা তখন বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন করার ওপর জোর দেই। কলকারখানার মালিকদের বলি অল্প করে হলেও বিদ্যুৎ উৎপাদন করার জন্য। আমরা তখন জেনারেটরের ওপর থেকে ট্যাক্স তুলে দেই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ২০০১ সালে সরকার থেকে যাই, তখন বিদ্যুতের রিজার্ভ ছিলো ৪ হাজার ৩০০ মেগাওয়াট। ৭ বছর পর আবার ক্ষমতায় এসে দেখেন এই দীর্ঘ সময়ে কোনো বিদ্যুৎ উৎপাদন বাড়েনি, বরং একশ মেগাওয়াট কমেছে।
সরকারপ্রধান বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমরা বিদ্যুৎ উৎপাদনের দিকে জোর দেই। বর্তমানে দেশে ২৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই পরিমাণ দিন দিন আরো বাড়তে থাকবে। তাতে দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে।
বর্তমানে দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্ধকারে থাকবে না, সবখানে আলো জ্বলবে।
এর আগে বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাতটি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











