২০২২: তারকাদের আলোচিত বিয়ে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
পরীমনি ও রাজের বিয়ে-
গত বছরে গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও পরাণ- -দামালের নায়ক শরীফুর রাজের পরিচয় গড়ায় প্রণয়ে, সেখান থেকে পরিণয়। সে সময় সবাইকে আড়ালে রেখে নিজেরা নিজেরাই বিয়ে সেরেছিলেন পরীমনি ও রাজ। পরে চলতি বছর শুরুর মাসের ২৩ তারিখ, আত্মীয় বন্ধুদের নিয়ে পরীমনির বনানীর বাসায় ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়েতে খয়োরি-সোনালী রঙের পোশাকে মোহনীয় সাজে ধরা দেন বর-কনে।
বিদ্যা সিনহা মিম- সনি পোদ্দারের বিয়ে-
কুমিল্লার ছেলে সনি পোদ্দারের সঙ্গে মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম প্রেম করেছেন ছয় বছরের বেশি। এক সময়ে দুজনে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। ২ জানুয়ারি বসুন্ধরায় হলুদের অনুষ্ঠানে বসেন বর-কনে।
পূর্ণিমা- রবিনের বিয়ে-
প্রথম স্বামী ফাহাদ জামালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে জুলাই মাসে আসে ঢাকাই সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবর। জানা যায়, তিন বছরের প্রেম শেষে একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পূর্ণিমা।
২০২২ বলিউডে বিয়ের সানাই বাজালো যাদের:
আলিয়া ভাট ও রণবীরের বিয়ে-
ভারতের সিনেমা জগতের প্রভাবশালী দুই পরিবার থেকে আসা আলিয়া ভাট ও রণবীর কাপুরের বন্ধুত্ব ২০১৮ সালে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমা করতে গিয়ে, সেই থেকে প্রেম। সেই প্রেম পরিণতি পেয়েছে চলতি বছরের ১৪ এপ্রিল। এ বছরই সন্তানের মুখ দেখেছেন তারা।
ফারহান- শিবানির বিয়ে-
বেশ কয়েক বছর প্রেম করার পর পরিচালক, অভিনেতা ফারহান আখতার এবং উপস্থাপক-গায়িকা শিবানি দণ্ডেকরের বিয়ের বাদ্য বাজে বছরের শুরুতেই ১৯ ফেব্রুয়ারি। খাণ্ডালায় ফারহানের খামারবাড়িতে বিয়ের ঘরোয়া আয়োজনে মাতেন বর-কনের কাছের বন্ধু স্বজনরা। ঘরোয়া ওই অনুষ্ঠানের দুদিন বাদে মুম্বাইয়ের জুহুর বাড়িতে সামাজিক অনুষ্ঠানও সারেন এই তারকা জুটি। বিয়ের দিন লাল রঙের গাউন পরেছিলেন শিবানি। আর ফারহান পরেন কালো রঙের স্যুট।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার











