২০২২ সালে গুগল সার্চে সেরা ১০-এ সুস্মিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
পর্দায় তাকে খুব একটা নিয়মিত দেখা যায় না। তারপরও বলিউডের অন্যতম মেধাবী এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। গোটা ইন্ডাস্ট্রির সকলেই তাকে পছন্দ করেন। আর সম্প্রতি তিনি এটা প্রমাণ করে দিলেন যে কেবল বলিউড নয়, গোটা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয় তিনি। সকলেই তার বিষয়ে নানান জিনিস জানতে চায়— নেন গুগল সার্চের সহযোগিতা।
পৃথিবী জুড়ে যেসব বিখ্যাত মানুষদের বিষয় সাধারণ মানুষ আগ্রহ প্রকাশ করেন, তাদের বিষয় জানতে গুগলের সাহায্য নেন তাদের মধ্যে একমাত্র বলিউডের তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন।
সূত্রের রিপোর্ট অনুযায়ী গুগলের প্রকাশ করা ‘ইয়ার ইন সার্চ ২০২২’-এর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন। তবে ভারতীয় হিসেবে তিনি একা নন। ললিত মোদীও আছেন এই তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এখান থেকে অবশ্য একটা বিষয় স্পষ্ট, এ জুটিকে নিয়ে যেকথা ছড়িয়েছিল, যে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন সেই কারণেই মানুষ তাদের বিষয় আগ্রহ প্রকাশ করেছে। এবং বারবার খোঁজ করেছে।
তার এবং সুস্মিতার সম্পর্কের কথা চলতি বছরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ললিত মোদী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ললিত মোদী সেই সম্পর্কের কথা ঘোষণা করেন। আর এরপর থেকেই তারা খবরের শিরোনামে উঠে আসেন। এই বিষয়ে যদিও সুস্মিতা বহুদিন কোনো কথা বলেননি। তবে তাকে যখন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়, তখন তার উত্তরে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হন সুস্মিতা। এর আগে তিনি মডেল রহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।
উল্লেখ্য, আগামীতে সুস্মিতাকে ওয়েব সিরিজ ‘তালি’তে দেখা যাবে। সেখানে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজসেবিকা গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে তার হাতে রয়েছে ‘আর্য ৩’ ছবির কাজ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









