২০২২-২৩ অর্থবছরের বাজেট পাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে। শুক্রবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করেন। এরপর বাজেটের ওপর টানা ১৬ দিন আলোচনা হয়। এবারের বাজেট বিলে ১৭টি সংশোধনী গৃহীত হলেও সেগুলো মূলত ভাষাগত পরিবর্তন। এছাড়া প্রস্তাবিত বাজেটে তেমন কোনো সংশোধনী আনা হয়নি।
এবারের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৯৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা আহরণ করা হবে।
বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২৫ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৭ দশমিক ৫ শতাংশ।
বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। সূত্র : বাসস
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









