২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
পুরুষ বিশ্বকাপের মতোই প্রতি চার বছর পরপর নারী বিশ্বকাপ আয়োজন করে থাকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। এই বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। শুক্রবার আগামী আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। তাসমান সাগরপাড়ের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ২০২৩ নারী বিশ্বকাপ আয়োজন করবে।
সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১০ জুলাই শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত মাসব্যাপী নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ব্যাপারে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটা শুধুমাত্র নারীদের বিশ্বকাপ নয়। এটি পূর্ণাঙ্গ বিশ্বকাপ। নারীরা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক যা সকলের উপলব্ধি করা প্রয়োজন। পুরুষ বিশ্বকাপের পর এটি সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট।’
২০২৩ নারীদের বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে প্রথমে আগ্রহ প্রকাশ করলেও পড়ে নাম প্রত্যাহার করে নেয় ব্রাজিল ও জাপান। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে ছিল শুধু কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি পেয়েছে মোট ১৩ ভোট। অন্যদিকে মোট ৩৫ ভোটের মাঝে ২২ ভোট পেয়ে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





