২০২৩ সালে বিয়ে করেছেন যেসব তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চলতি বছর শোবিজ জগতে বিয়ে করেছেন অনেক তারকা। কেউ হঠাৎ বিয়ে করেছেন, কেউ কেউ আবার আগে বিয়ে করলেও এই বছর বিয়ের কথা প্রকাশ করেছেন।
তারকাদের বিয়ের খবর বছরজুড়েই শোবিজের শিরোনামে ছিল। এমন কয়েকজন তারকাশিল্পীর বিয়ের খবর নিয়ে এই লেখা।
তাসনিয়া ফারিণ: নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন ২০২৩ সালের ১১ আগস্ট। তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একটি প্রতিষ্ঠানে জব করেন। ২০২৩ সালের ১৪ আগস্ট বিয়ের খবর জানান ফারিণ। সাড়ে ৮ বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর বিয়ে করেছেন এই অভিনেত্রী।
ইমরান: ২০২৩ সালের ২৪ মে বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই কণ্ঠশিল্পী। বছরজুড়ে 'সুরমা সুরমা', 'মেঘের নৌকা' গান দুটি নিয়ে আলোচনায় ছিলেন এই কণ্ঠশিল্পী।
জিয়াউল রোশান: তিন বছর আগে বিয়ে করলেও ২০২৩ সালের ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। স্ত্রীর নাম তাহসিন এশা। পাঁচ বছর প্রেম করেছেন তারা। ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন এই দুজন।
ফাতেমা তুয যাহরা ঐশী: সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন আরেফিন জিলানী সাকিবকে। ২০২৩ সালের ২ জুন রাজধানীর একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল করেন এই দম্পতি। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে এখন চিকিৎসক। অন্যদিকে আরেফিন জিলানী পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
অবন্তি সিঁথি: ১৫ ডিসেম্বর বিয়ের বিয়ের ঘোষণা দেন 'শিসকন্যা' অবন্তি সিঁথি। তার বরের নাম অমিত দে। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষ ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
সালমান মুক্তাদির: ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন ২০২৩ সালের ৩০ এপ্রিল। তার স্ত্রীর নাম দিশা ইসলাম।
চাষী আলম: 'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত অভিনয়শিল্পী চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম তুলতুল। তুলতুল রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
নাভেদ পারভেজ: 'চল নিরালায়', 'সুরমা সুরমা' খ্যাত সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ বিয়ে করেছেন ২০২৩ সালের ১০ মার্চ। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তিকে বিয়ে করেছেন তিনি। বিন্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
আঁচল: চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন সৈয়দ অমি নামের একজন সংগীত শিল্পীকে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। তিন বছর আগে তারা বিয়ে করলেও ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের কথা জানান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










