২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে চ্যালেঞ্জে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত করার জন্য কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ।
আইসিসির নিয়নুযায়ী ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ওয়ানডে র্যাঙ্কিংঢের সপ্তম স্থানে ছিল টাইগাররা। বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। এতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে?
১৪ দলের ঐ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসেবে ইতিমধ্যে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। যদি স্বাগতিক দলের মধ্যে কোন দল শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম বা দশম স্থানে থাকা দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রয়োজনীয় র্যাঙ্কিং তালিকার মধ্যে থাকতে না পারলে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। গতবার বাছাই পর্ব খেললেও বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৪ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ইতোমধ্যেই স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে ১১তম স্থানে আছে বাংলাদেশ। এজন্য বাছাইপর্ব এড়াতে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নবম স্থানে উঠতে হবে টাইগারদের।
তবে সরাসরি যোগ্যতা অর্জনের পথ বাংলাদেশের জন্য কঠিন। প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তারপরও ভাল সুযোগ রয়েছে টাইগারদের। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আগামী মাস থেকে লড়াই শুরু করবে বাংলাদেশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশ। তাই প্রস্তুতির জন্য সুযোগ আছে তাদের। বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১২, ১৪ এবং ১৬ মার্চ।
এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরকারী দেশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যেহেতু এই ম্যাচগুলি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ। তাই এই সিরিজের ফল ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।
পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে। লিগ পর্বের ম্যাচ বগুড়া এবং রাজশাহীতে এবং মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিসিএল টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে ৫০ ওভারের ক্রিকেট খুব বেশি খেলিনি। এই টুর্নামেন্ট আমাদের কাজে দেবে। যা মূলত ২০২৭ বিশ্বকাপে আমাদের প্রস্তুতির অংশ। আমি আশা করি ভাল মানের ক্রিকেট খেলবে খেলোয়াড়রা।’
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্যে পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে গুরুত্বপূর্ণ ও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
- অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া
- চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল
- ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে চ্যালেঞ্জে বাংলাদেশ
- মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
- কারিকুলাম পর্যালোচনা করে শিক্ষায় সংস্কার আনা হবে: মন্ত্রী
- মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
- জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় নারী মাত্র তিনজন
- আজ দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
- সাবেক এমপি জেবুন্নেছাসহ ৩ আওয়ামী নেতার জামিন
- সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি
- দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কম ৩২৬৬ টাকা
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়ার ভাগ্য এখন জিম্বাবুয়ের হাতে
- মন্ত্রিসভায় কোন বিভাগ থেকে কতজন আসল
- বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিকেলে মন্ত্রীপরিষদের শপথ, ৪৯ সদস্যের মন্ত্রিসভায় আছেন যারা
- প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
- ২টি শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা
- পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা
- নতুন মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব প্রশ্নের মুখে
- ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
- ট্রাম্পের বিরুদ্ধে হিলারি, এপস্টাইন ফাইল নিয়ে ‘লুকোচুরি’ হচ্ছে
- আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা
- কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান










