‘২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ মানুষই শহরে থাকবে’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার
রাজধানী
বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই শহর বা নগরাঞ্চলে বাস করছে। আর নগরবাসীর প্রায় ৩২ শতাংশই রাজধানী ঢাকায় বাস করছে। চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে ঢাকা এবং অন্য নগরগুলোতে জনসংখ্যা বাড়ছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণেও বাস্তুচ্যুত অভিবাসীদের আগমন ঘটছে শহরে।
বিশেষজ্ঞরা বলছেন এভাবে নগরে জনসংখ্যা বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ ১০০ মিলিয়নে পৌঁছাবে। ‘সেন্টার ফর আরবান স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশের জনসংখ্যার অন্তত ৫০ শতাংশই শহরাঞ্চলে বাস করবে।
নগরায়ণের বিভিন্ন সমস্যা ও বিশ্বের অন্যান্য দেশে নগরায়ণের চিত্র কেমন, তা বিশ্লেষণে একটি সামগ্রিক সমাধানকল্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে—‘স্থায়িত্বশীল নগরায়ণ: সমস্যা ও সমাধানবিষয়ক বিশেষ সম্মেলন’।
আগামীকাল শনিবার ১৩ জানুয়ারি এই সম্মেলন হবে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন-বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
সম্মেলনে সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নজরুল ইসলাম। সম্মেলন বিষয়ে অবহিত করেন স্থাপতি ইকবাল হাবিব। আরও বক্তব্য রাখেন, বৈশ্বিক সমন্বয়ক খালেকুজ্জামান, সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব আহমেদ কামরুজ্জামান মজুমদার, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ।
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক









