ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:৩৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৪০৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৫ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জুনের ২৩ দিনে দেশে এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪০৩ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে জানা যায়, চলমান মাসের ২৩ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ঘরে পৌঁছবে। এখন পর্যস্ত রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

তবে আলাচ্য সময়ে ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সেই তালিকায় রয়েছে রাষ্টীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড এবং সিটিজেনস ব্যাংক পিএলসি।

এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এখন পর্যন্ত গত মাসের চেয়ে জুনে রেমিট্যান্সের প্রবাহ বেশ ভালো।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কুরবানির ঈদ ঘিরে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। মাসে বাকি সময়ে সেটা আরও বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে।