২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে অপারেশন সুন্দরবন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশান থ্রিলার মুভি অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসবে সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি।
শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে র্যাব-১৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, ছবিটিতে প্রধান চরিত্রের অভিনয় শিল্পী সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, নায়ক রিয়াজ, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনাসহ কলাকুশলীরা।
এসময় পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, একসময় সুন্দরবন ছিল সাধারণ মানুষের আতংকের নাম। এই সুন্দরবনকে দস্যুমুক্ত করে একটি নিরাপদ স্থানে পরিণত করেছে র্যাব। দক্ষিণাঞ্চলের দস্যুতার ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরনো। দস্যুমুক্ত সুন্দরবন এখন দেশের অন্যতম পর্যটন নগরী। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ায় ২৫ লাখ মানুষ সুফল ভোগ করছেন। সুন্দরবনে এখন শান্তির সুবাতাস বইছে।
দস্যুতার বন্ধের কারণে সুন্দরবনে বাঘসহ বিভিন্ন প্রাণী বাড়তে শুরু করেছে বলেও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, সিনেমায় সুন্দরবনে দস্যুতার আসল চিত্র কেমন ছিল তা ফুটিয়ে তোলা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে এ সময় ঘোষণা দেন তিনি।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা দীর্ঘদিনের। এক সময় তাদের হাতে আধুনিক অস্ত্র এলে ভয়ংকর রূপ নেয় জলদস্যুতা। বর্তমান সময়ে সুন্দরবন নিরাপদ, এবং পর্যটন বিকশিত হচ্ছে। বাংলাদেশের পর্যটন শিল্পে এ বন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বর্তমান সময়ে সুন্দরবন কতটা নিরাপদ তা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য দস্যুমুক্ত সুন্দরবনকে ইংরেজি ভাষায় রূপান্তর করা হবে বলেও তিনি জানান।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি