২৪ ঘণ্টায় বিভিন্ন জেলাতে করোনায় ১৪২ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৪২ জনের প্রাণহানি হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, রাজবাড়ী, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
খুলনা
খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৩ জন এবং উপসর্গে ৪ জন মারা গেছেন।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।
বগুড়া
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) থেকে মঙ্গলবার (৬ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. টি এম নুরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ৫ জন মারা গেছেন।
এ ছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি আব্দুর রহিম রুবেল জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে সোমবার (৫ জুলাই) থেকে মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনায় এবং ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা যান ৪ জন।
রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১৯ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আর ১৫ জন উপসর্গে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন করে মারা গেছে রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনায়। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৯ জন এবং নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাটের একজন করে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনায় এবং ৪ জন উপসর্গে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. অনুপম ভট্টাচার্য।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ১১৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। এ সময় ১ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ১৪ জন, কুমারখালীর ২ জন ও খোকসা উপজেলার ১ জন।
টাঙ্গাইল
টাঙ্গাইলে সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ৪১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। এটিই জেলায় সর্বোচ্চ শনাক্ত।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এ ছাড়া অন্যান্য জায়গায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে। এ দিন ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪৫ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল
বরিশাল বিভাগে সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটি পিসিআর ল্যাবে শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
জয়পুরহাট
জয়পুরহাট জেলায় করোনায় আক্রান্ত হয়ে সোমবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৭৫ জন। সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলায় আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৪ ঘণ্টায় নতুন ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। এই সময় সুস্থ হয়েছেন ৫৭ জন।
রাজবাড়ী
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনায় ও ৩ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, রাজবাড়ীতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে ৪ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ৪৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৭৪ জন।
চট্টগ্রাম
চট্টগ্রামে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। করোনা শনাক্তের হার ৩৫.০২ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করে ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৪৯ জন ও বিভিন্ন উপজেলার ২১৩ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় একজন, বাঁশখালীতে ৯ জন, চন্দনাইশে দুজন, পটিয়ায় আটজন, আনোয়ারায় ছয়জন, বোয়ালখালীতে ১০ জন, রাঙ্গুনিয়ায় ১৩ জন, রাউজানে ২০ জন, ফটিকছড়িতে ৩২ জন, হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ৪১ জন, মিরসরাইয়ে ৩৮ জন ও সন্দ্বীপে দুজন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৯ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৭ হাজার ৮৩০ জন। আর বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৭৫৯ জন রয়েছেন।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









