ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

২৪ বছরের হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার

সম্প্রতি আমেরিকায় একজন নারী ২৪ বছরের হিমায়িত ভ্রণ থেকে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন। হাসপাতাল বলছে, এটি সম্ভবত বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে।


কন্যা শিশুটির নাম রাখা হয়েছে এমা রেন গিবসন। গত ২৫ নভেম্বর এ শিশুর জন্ম হয়। চলতি সপ্তাহে তার জন্মের কথা ঘোষণা করেছে টেনেসির নক্সভিলের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার (এনইডিসি)।


অন্য এক দম্পতির ভ্রণটি ১৯৯২ সালের ১৪ অক্টোবর হিমায়িত করা হয়। এমার মা টিনা গিবসনের জন্ম ১৯৯১ সালে। অর্থাৎ যে ভ্রূণ থেকে এমা রেনের জন্ম সে তার মায়ের থেকে কেবল এক বছরের ছোট।


স্থানীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে গিবসন বলেন, আমি খুবই আনন্দিত। ভীষণ ভালো বন্ধু হতে পারবো আমরা।


তিনি আরো জানান, গর্ভধারণ না করা পর্যন্ত ডাক্তাররা তাকে জানাননি যে ভ্রণটি ২৪ বছর আগের।


এনইডিসি বলছে, এ ঘটনা এটাই প্রমাণ করে দীর্ঘদিন হিমায়িত থাকার পরও ভ্রণ থেকে বাচ্চার সফল জন্ম দেয়া সম্ভব।


এদিকে ধারণা করা হচ্ছে, এতো বছরের পুরনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেয়ার ঘটনা এটিই হয়তো প্রথম। এর আগে ২০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে একটি ছেলে শিশুর জন্ম দেয়ার ঘটনা ঘটেছে।


গিবসন ও তার স্বামী নিজস্ব সন্তান জন্ম দিতে সক্ষম না হওয়ায় তারা এনইডিসি’র কাছে যায়। বর্তমানে তারা খুবই আনন্দিত ও উৎফুল্ল।


এমার বাবা বেঞ্জামিন গিবসন বলেন, ‘এমা এক চমৎকার মিরাকল। সে আমাদের জীবনে আসায় আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’