২৫ অক্টোবর থেকে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশজুড়ে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
আজ রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের বিষয়ে কঠোর থাকতে হবে। কারণ তারা কোনও কিছুর ধার ধারে না। সব ধরনের কোচিং বন্ধ থাকবে। তিনি বলেন, কোচিং ভালো, বাণিজ্যও ভালো। তবে দুটো মিলে যা হয়, জোর করে কোচিং করানো হয়। কোচিংয়ে দরিদ্র শিক্ষার্থীরা (যারা কোচিং করায়) উপকৃত হয়। কিন্তু আমাদের শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং করান। এটা খুবই অনৈতিক।
দীপু মনি বলেন, কিছু কিছু সরকারি শিক্ষক কোচিং করান, তারা কোচিং করালে সরাসরি ব্যবস্থা নিতে হবে। নন-এমপিওভুক্ত শিক্ষক, এমপিও শিক্ষকদের বিষয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে নির্দেশনা দেওয়া যেতে পারে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







