৩ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা ৭ নাম্বার সেক্টরের বিএনএস সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফারুক জানান, আগুনের সূত্রপাত আট তলায় হলেও পরবর্তীতে ছড়িয়ে পড়েছে ভবনের একাধিক ফ্লোরে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট। এছাড়াও ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে টার্ন টেবল লেডার (টিটিএল)।
ঘটনাস্থলে ফায়ার ফাইটাররা জানিয়েছেন, যে পরিমাণে আগুন জ্বলছে তা নেভানোর মতো পর্যাপ্ত পানির সরবরাহ পাচ্ছিলেন না তারা। টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে ওপর থেকে পানি সার্বক্ষণিক দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার











