ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১২:০০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

৩ দফা প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের কুশল বিনিময়

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে নিউ ইয়র্কে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একই দিনে তিন দফা কুশল বিনিময়ে দুই নেতা একে- অপরের খোঁজ-খবর নিয়েছেন। এ সময়ে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্প উভয়কে হাস্যজ্জল দেখা যায়।

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টায় জাতিসংঘের বাংলাদেশ মিশন কার্যালয়ে একান্ত আলাপচারিতায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, মঙ্গলবার দিনের শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশন হলে প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়। পরে দুপুরে জাতিসংঘ মহামসচিব অ্যান্তোনিও গুতেরাসের দেওয়া মধ্যহৃাভোজ সভায় সাক্ষাৎ হয়েছে দুই নেতার। আর একই দিনে তৃতীয় দফা শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় হয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশ্য ভোজ সভায়।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে জানতে চাওয়া হয়, দুই নেতার তিন দফা কুশল বিনিময়ে কি আলাপ হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কুশল বিনিময়ে সাধারণত একজন নেতা, আরেকজনের খোঁজ খরব নেন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

-জেডসি