ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৩ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর চালূ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, সাপ্তাহিক ছুটি এবং পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন ছুটি শেষে সচল হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য।

রোববার (২০ মার্চ) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। তিনি বলেন, টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও পানামা পোর্টের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোড শুরু হয়েছে।