ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২৩:৪৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

৩ মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা তিন মাস পর সর্বনিম্ন। এর আগে গত ০৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে।

একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি। এ পর্যন্ত মোট মোট নমুনা পরীক্ষা ৯২ লাখ ২ হাজার ৭৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২০ এবং নারী ১৮ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে বিভাগে ২ জন মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।