৩০ টাকা দরে আলু বিক্রির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রির বিষয়টিকে অযৌক্তিক জানিয়েছে খুচরা বাজারে ৩০ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হিমাগারে ২৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৫ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশনাও দিয়েছে কৃষি বিপণন অধিদফতর।
১৪ অক্টোবর, বুধবার সকালে কৃষি বিপণন অধিদফতর থেকে ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া নির্ধারিত মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মাসখানেক আগেও যে আলুর দাম ছিল কেজিপ্রতি ২৫-২৮ টাকা, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে। খুচরা বাজারে ৫৫-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।বর্তমানে বাজারে বিক্রমপুরের আলু প্রতিকেজি খুচরা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। রংপুর ও রাজশাহীর আলুর দাম ৫৮ থেকে ৬০ টাকা কেজি হাঁকা হচ্ছে। ভর্তার জন্য ছোট লাল আলু কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা দাম চাইছেন বিক্রেতারা।
হঠাৎ করেই আলুর দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছে না। তারা সরবরাহ কম থাকাসহ নানা খোঁড়াযুক্তি দিচ্ছেন। তবে এর জন্য বাজারে তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। নিয়মিত তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা এভাবে আলুর দাম বাড়াতে পারতো না বলেও মন্তব্য করেন তারা।
এদিকে আলুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেগুনসহ অন্যান্য সবজির দামও বাড়ছে। একমাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে বেগুনের দাম ৮০ টাকায় ঠেকেছে। এ ছাড়া মরিচের দামও আকাশছোঁয়া।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










