৩০ বছরে প্রথমবার নারী সুরক্ষা আইন সংস্কার করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের আরও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে চীন রোববার (৩০ অক্টোবর) এক আইন পাস করেছে। এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মতো সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল।
আইনটি এমন সময়ে হলো, যখন কিনা সক্রিয়কর্মীরা নারীদের প্রথাগত ভূমিকার উপকারিতার বিষয়ে সরকারের ক্রমবর্ধমান বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যেটিকে কেউ কেউ নারীদের অধিকারের ক্ষেত্রে পশ্চাৎপদতা ও গর্ভপাতের ব্যাপারে আরও নিয়ন্ত্রণমূলক মনোভাব হিসেবে দেখেন।
এটি এখনো পরিষ্কার নয় যে এমন রক্ষণশীল মনোভাবগুলো আইনটিতে কতখানি প্রতিফলিত হবে। আইনটি প্রণয়ন হওয়ার খবর ছাড়া এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রায় ৩০ বছরে এই প্রথমবার নারীদের সুরক্ষা বিষয়ক আইন পরিবর্তন করা হলো। ‘নারীর অধিকার ও স্বার্থ রক্ষা আইন’ শিরোনামের বিলটি, ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটিতে বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। এনপিসি তাদের ওয়েবসাইটে জানায় যে আইনটি পাস করা হয়েছে।
আইনটিতে তারা কী চান তা জানিয়ে হাজার হাজার মানুষ পরামর্শ পাঠিয়েছিলেন বলে এনপিসি তাদের ওয়েবসাইটে জানায়।
শিনহুয়া সংবাদ সংস্থা বৃহস্পতিবার বলে যে আইনটি ’দরিদ্র নারী, বয়োঃবৃদ্ধ নারী, ও বিকলাঙ্গ নারীদের মতো সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকার ও স্বার্থরক্ষা জোরদার করবে’।
শিনহুয়ার মতে, নারীদের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক অধিকার ও স্বার্থ ক্ষুণ্ণ হলে নিয়োগকর্তাদের জবাবদিহি করতে হবে। একইসাথে পাচার ও অপহরণ হওয়া নারীদের উদ্ধার বাধাগ্রস্ত করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
পাচার ও অপহরণ হওয়া নারীদের উদ্ধারের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করা হবে বলেও শিনহুয়া জানায়। এ বছর এর আগে অনলাইনে এমন ছবি পোস্ট করা হয় যাতে দেখা যায় এক নারীকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। এতে মানবপাচার সামাল দেওয়ার ব্যাপারে বিক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়, বিশেষ করে গ্রামীণ এলাকার বিষয়ে, যেখানে অনেক বছর ধরেই এমন ঘটনার কথা নথিবদ্ধ হয়ে আসছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



