ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

৩২ বছর পর অলিম্পিক আয়োজন করবে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ এএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

২০৩২ সালে অলিম্পিকের আয়োজক শহর হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনকে বেছে নেয়া হয়েছে। এই সুবাদে দীর্ঘ ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরছে ক্রীড়া বিশ্বের সর্ববৃহৎ আসর। 
  
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।  

অস্ট্রেলিয়া ছাড়াও ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চীন, জার্মানির মতো দেশ। তবে বাকি শহরগুলোকে পেছনে ফেলে ৭৫-৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয় ব্রিসবেন। এর আগে ২০০০ সালে সিডনিতে অলিম্পিক অনুষ্ঠিত হয়।

আইওসি প্রধান থমাস বাখ বলেন, আজকের এই ভোটে ব্রিসবেন এবং কুইন্সল্যান্ড ২০৩২ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা গত কয়েক মাসে আইওসি সদস্য এবং আন্তর্জাতিক ফেডারেশনগুলোর  কাছ থেকে প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।

আয়োজক হিসেবে ব্রিসবেনের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে পুরো অস্ট্রেলিয়া। বাজি পোড়ানো হয় ব্রিসবেন শহরে। 

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা জানি কী ভাবে অলিম্পিক আয়োজন করতে হয়। 

ব্রিসবেনের আগে তথা ২০২৮ সালের অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। আর ২০২৪ সালের আসর বসবে প্যারিসে। আর আজ শুক্রবার পর্দা উঠবে ২০২১ সালের টোকিও অলিম্পিকের।