৩৫ খণ্ডে প্ৰকাশ পেল সৈয়দ শামসুল হক রচনাসমগ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে প্রকাশ করেছে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমুদয় রচনার সমগ্র। প্রকাশের পর রচনা সমগ্র আনুষ্ঠানিকভাবে সৈয়দ হকের পরিবারের হাতে তুলে দেন ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।
এদিন বেলা ১১টায় সৈয়দ শামসুল হকের স্মৃতিবিজড়িত বাসভবন গুলশানের মঞ্জুবাড়ির সবুজ প্রাঙ্গণে হস্তান্তর উৎসবের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সৈয়দ শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।
এ সময় আনোয়ারা সৈয়দ হক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে তার প্রয়াণের ৫ বছর পর প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে রচনাসমগ্র প্রকাশ করেছে। আমরা মনে করি, এখন পাঠক সহজেই বিচিত্র-বর্ণাঢ্য সৈয়দ শামসুল হকের বহুধা-বিস্তৃত সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হতে পারবেন।
তিনি বলেন, ঐতিহ্য সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশের সঙ্গে সঙ্গে তা সৈয়দ হকের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য যে হস্তান্তর উৎসবের আয়োজনে করেছে তা অভিনব এবং অভিনন্দনযোগ্য।
সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক তার বক্তব্যে বলেন, বাবা সবসময় লেখার মধ্যে ছিলেন, মানুষের পক্ষে ছিলেন। যে বাড়িতে তিনি বহু লেখা লিখে গেছেন, সে বাড়িতে তার রচনাসমগ্র প্রকাশকের পক্ষ থেকে তার পরিবারের কাছে তুলে দেয়া হচ্ছে— এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। ঐতিহ্য ১৯ হাজার ১১২ পৃষ্ঠার ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করে বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, বাংলা প্রকাশনার গৌরব ঐতিহ্য রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, মানিক, বিভূতি, জীবনানন্দ, প্রমথ চৌধুরী, আল মাহমুদ, রশীদ করীম রচনাবলীর ধারাবাহিকতায় প্রকাশ করেছে ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র। আয়তনের বিশালতায় এবং বিষয়ের বৈচিত্র্যে এই রচনাসমগ্র বাংলা সাহিত্য এবং বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
তিনি জানান, এ সংগ্রহে পরবর্তী সময়ে আরো তিনটি খণ্ড যুক্ত হতে পারে। আমরা আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট রচনাগুলো ঐতিহ্য খণ্ডাকারে প্রকাশ করতে পারবে।
এরপর রচনাসমগ্রের অগ্রিম গ্রাহকদের মধ্য থেকে কয়েকজনের হাতে ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র তুলে দেন আনোয়ারা সৈয়দ হক এবং আরিফুর রহমান নাইম। অমর একুশে বইমেলায় ঐতিহ্যের ৩৫ নং প্যাভিলিয়নে সৈয়দ শামসুল হক রচনাসমগ্র পাওয়া যাবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




