ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৮:৪৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

৩৫ বছর পর সিনেমা দেখবে সৌদি জনতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৮ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

সৌদি আরবের রিয়াদে ১৮ এপ্রিল প্রথম সিনেমা হলের পর্দা উঠতে যাচ্ছে। বুধবার সৌদি কর্তৃপক্ষ সূত্রে এ খবর মিলেছে৷ শুধু তাই নয়, ২০২৩ সালের মধ্যে সরকারিভাবে আরও কয়েক ডজন হল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

 

রয়টার্স সূত্রে খবর, সৌদি আরবে সিনেমা হল খোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের থিয়েটার নির্মাতা প্রতিষ্ঠান এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংয়ের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ আগামী পাঁচ বছরে দেশটির ১৫টি শহরে ৪০টি সিনেমা হল বানানো হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

 

এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সৌদি-আরবের ২৫টি শহরের মধ্যে ৫০ থেকে ১০০টি সিনেমা হলে প্রতিষ্ঠা করা হবে জানিয়েছেন পিআইএফের এক ঊর্ধতন কর্মকর্তা।



রয়টার্স জানিয়েছে, সিনেমা হলগুলো নারী-পুরুষ আলাদাভাবে বসবেন না অর্থাৎ নারী পুরুষ একসাথেই সিনেমা দেখতে পারবেন ওই হলগুলিতে৷ সৌদির মানুষ প্রথম সিনেমা হিসেবে দেখবেন ‘ব্ল্যাক প্যানথার’৷

 

১৯৭০-এর দিকে দেশটিতে কিছু সিনেমা হল ছিল। কিন্তু ধর্মীয় নেতাদের প্রভাবে সেগুলো বন্ধ হয়ে যায়। এর পর থেকে সৌদি আরবে এখনো চলচ্চিত্র নিষিদ্ধ রয়েছে।

 

এক সাক্ষাৎকারে এএমসির প্রধান অ্যাডাম অ্যারন জানান, কিং আবদুল্লাহ জেলায় প্রথম সিনেমা হলটি নির্মাণ করা হবে। এটি কনসার্ট হলের আদলে করা হবে। প্রধান হলে ৫০০টি আসন থাকবে, যা চামড়া দিয়ে নির্মিত। এ ছাড়া থাকবে ব্যালকনি, মোজাইক করা বাথরুম। এরপর আরও তিনটি পর্দা লাগানো হবে বলেও জানান তিনি।

 

সৌদি আরবে তিন কোটি ২০ লাখের বেশি নাগরিক রয়েছে। এদের বেশির ভাগের বয়স ৩০-এর নিচে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৩৫০টি সিনেমা হল তৈরি করা হবে। দুই হাজার ৫০০টি পর্দা স্থাপন করা হবে। বছরে ১০০ কোটি মার্কিন ডলার টিকিট বিক্রি করারও পরিকল্পনা করছে সৌদি আরব।