ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২:১৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

৪ জুলাই থেকে হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭ ডেডিকেটেড ও ৩২ সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট।

এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

বাংলাদেশ বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০, সিলেট থেকে জেদ্দা ৩, চট্টগ্রাম থেকে মদিনা ৭ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।

এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলার সময় নিয়মিত শিডিউল ঠিক রাখতে ২ উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেয়া হবে।

ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

-জেডসি