৪০ ছবির পরও ‘বুম্বাদা’ আমার প্রেমে পড়লেন না!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
প্রসেনজিত এবং রচনা
দিদি নম্বর ওয়ার খ্যাত সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করছেন, কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রেমে পড়েননি! সেই আক্ষেপ আবার প্রকাশ্যে। হাটে হাঁড়ি ভেঙেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে। সবার সামনে রচনার দুঃখ, ‘বুম্বাদা আর আমি কম করে ৪০টি ছবি করেছি। তার পরেও তার এক বারও মনে হল না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।’ উল্টো দিকে সঞ্চালকের আসনে থাকা শাশ্বত হতবাক রচনার স্পষ্টবাদিতায়।
‘দিদি নম্বর ১’ হোক বা অন্য রিয়্যালিটি শো, রচনা বন্দ্যোপাধ্যায় আসর জমাতে ওস্তাদ। কখনও দিলখোলা হাসি। কখনও সপাট জবাব। বাংলা, ওড়িয়া, বলিউডের এই নায়িকা সব ক্ষেত্রেই প্রাণবন্ত। শাশ্বতর ‘অপুর সংসার শো’-তে আমন্ত্রিত ছিলেন রচনা। সেখানেই প্রসেনজিতের সঙ্গে তার প্রেম না হওয়ার দুঃখ প্রকাশ তো করেছেনই। পাশাপাশি, বাংলা ‘ইন্ডাস্ট্রি’কে শেয়াল পণ্ডিতের সঙ্গেও অবলীলায় তুলনা করেছেন। রচনাকে তিনটি প্রাণীর নাম বলে কোন কোন তারকার পাশে প্রাণীদের নাম বসাবেন জিজ্ঞেস করেছিলেন শাশ্বত। তালিকায় ছিলো শেয়াল, গাধা, মুরগি।
এক মুহূর্তের জন্য না ভেবে ‘গাধা’র তকমা দিয়েছেন যিশু সেনগুপ্তকে। তার স্পষ্ট দাবি, ‘যিশু আজ যেটা করছে সেটা বহু বছর আগেই করতে পারত। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি। কেন করলি না যিশু?’ সঙ্গে সঙ্গে রচনার কথা সমর্থন করেন সঞ্চালকও। এর পরেই প্রশংসা করে শেয়ালের চাতুর্যের সঙ্গে তুলনা করেন প্রসেনজিতের। বলেন, ‘তার মতো বুদ্ধিমান টলিউডে ক’জন আছেন? কোথায়, কী ভাবে চলতে হয় খুব ভাল জানেন তিনি।’
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











