৪০ বছর ধরে নর্দমা সাফাইকারী হলেন ডেপুটি মেয়র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি।
বিগত ৪০ বছর ধরে হাত দিয়ে নর্দমা সাফাই করতেন। সেই নারী ইতিহাস গড়ে হয়েছেন ডেপুটি মেয়র। শুনতে অবাক করার মতো হলেও চিন্তা দেবী নামে এক নারী ভারতের বিহার রাজ্যের গয়ার নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিহারের গয়ায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই জয়ী হয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চিন্তা।
তবে গয়ায় প্রান্তিকদের ক্ষমতায় উঠে আসার ঘটনা এই প্রথম নয়। এর আগে মুষাহার সম্প্রদায়ের ভগবতী দেবী গয়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ভগবতী পাথর ভাঙতেন। ১৯৯৬ সালে নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)-এর টিকিটে লোকসভা নির্বাচন জিতেছিলেন।
গয়ার নতুন নির্বাচিত মেয়র গণেশ পাসোয়ান বলেন, ‘গয়ায় এসে মানুষ বোধি অর্জন করে। এই জায়গা থেকেই মুষাহার সম্প্রদায়ের মানুষও লোকসভায় নির্বাচিত হন। এবার এখানকার মানুষ পুরো দুনিয়ার সামনে ইতিহাস তৈরি করেছে। যখন এখানে গুটিকয়েক শৌচালয় ছিল, তখন নিজের হাতে মানুষের বর্জ্য সাফ করতেন চিন্তা দেবী। তাকে ডেপুটি মেয়র নির্বাচিত করে গয়ার মানুষ ইতিহাস তৈরি করেছেন।’
চিন্তা সাফাইকর্মীর পাশাপাশি সবজি বিক্রি করতেন। তাকে সমর্থন জানিয়েছেন গয়ার ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, নির্বাচনে জিতে ইতিহাস তৈরি করেছেন চিন্তা। তাদের মতো নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন গয়াবাসী।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











