ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

৪২ বছর কোমায় থাকার পর ধর্ষিতা অরুণার মৃত্যু

আপডেট: ০৩:৫২ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার

1431939552উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতে এক নার্স দীর্ঘ ৪২ বছর ধরে কোমায় থাকার পর সোমবার মারা গেছেন। পাশবিক ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই তিনি কোমায় চলে যান। আদালত তার স্বেচ্ছামৃত্যুতে সায় না দিলেও সোমবার সেই মৃত্যুর কোলেই ঢলে পড়লেন ৬৬ বছরের অরুণা শানবাগ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান । গত সপ্তাহে নিউমোনিয়ায় সংক্রমিত হন তিনি। অরুণাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । কর্নাটকের হলদিপুরের বাসিন্দা অরুণা ১৯৭৩-এ জুনিয়র নার্স হিসাবে কাজে যোগ দেন মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে। ওই বছরের ২৭ নভেম্বর রাতে হাসপাতালকর্মী সোহনলাল ভর্তা বাল্মিকী তাকে ধর্ষণ করে। জানা যায়, হাসপাতালের খাবার চুরি করার জন্য সোহনলালকে ভর্ৎসনা করেছিলেন অরুণা। কিন্তু সেই ভর্ৎসনার খেসারত যে এত ভয়ঙ্কর হবে সেটা তিনি আঁচ করতে পারেননি। কাজ শেষে তখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অরুণা। বেসমেন্টে পোশাক বদলানোর সময় তার উপর পাশবিক অত্যাচার চালায় সোহনলাল। ধর্ষণ করার পর কুকুরের চেন দিয়ে তঁকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাও করে সে। তার পর সেখান থেকে চম্পট দেয় সোহনলাল। প্রায় ১১ ঘণ্টা পরে বেসমেন্ট থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অরুণাকে। চেন দিয়ে শ্বাসরুদ্ধ করার ফলে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সম্পূর্ণ কোমায় চলে যান অরুণা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই হাসপাতালের চার নম্বর ঘরটিই তার স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায়। ডাকাতি ও হত্যার চেষ্টার অভিযোগ এনে সোহনলালকে গ্রেফতার করে পুলিশ। তার সাত বছরের সাজা হয়। অরুণার উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। একই কারণে প্রতিবাদমুখর হন মুম্বাইয়ের নার্সরা। অরুণার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে তারই সাংবাদিক বন্ধু পিঙ্কি বিরানি ২০১০ সালের ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান। তার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তবে শীর্ষ আদালত অরুণার স্বেচ্ছামৃত্যুর আবেদন বাতিল করে দেয়। আদালতের যুক্তি ছিল, হাসপাতালের কর্মীরা অরুণাকে সারিয়ে তোলার চেষ্টা করছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। পিঙ্কি বিরানির সেই আবেদনের বিরোধিতা করেন অরুণার সহকর্মীরাও। দীর্ঘ ৪২ বছর ধরে চিকিৎসা চলছিল তার। শারীরিক অবস্থার উত্থান-পতনের মধ্য দিয়েই দিন-মাস-বছর গড়াচ্ছিল। অবশেষে সোমবার সকালে সেই লড়াইয়ে ইতি পড়ল। ১৮.০৫.২০১৫