ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২২:২৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ

৪৩তম বিসিএসের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।