৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: ১২৪ ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১২৪ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এ কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ১১৪টি কেন্দ্রে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য ১০ জন মেজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেটদের আগামী ১০ মে সকাল ১০টায় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং ২৭ মে বিকেল সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধসহ বেশকিছু নির্দেশনা জানিয়ে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নির্দেশনায় পিএসসি জানায়, এ পরীক্ষায় হাতঘড়ি, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ২৭ মে অনুষ্ঠেয় প্রিলিমিনারি পরীক্ষায় বই-পুস্তক, সব রকম ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


