ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:৫৯:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

৪৪তম বিসিএস প্রিলির জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় প্রার্থীরা কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত এক নির্দেশনায় পিএসসি বলেছে, ৪৪তম বিসিএস পরীক্ষা ২০২১ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ২৭ মে অনুষ্ঠেয় প্রিলিমিনারি পরীক্ষায় বই-পুস্তক, সব রকম ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক-ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ করা নিষেধ। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধসামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র ও মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পূর্বেই কমিশনের অনুমোদন নিতে হবে।পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব পরীক্ষার্থীর মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে হবে।