৫ স্বজন হারিয়ে বেঁচে রইলেন নবদম্পতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে বেঁচে আছেন দুজন। তারা হলেন নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
ওই প্রাইভেটকারে ছিলেন সাতজন। নিহতদের মধ্যে রয়েছেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীম উদ্দীন আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে।
এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দম্পতি হৃদয় ও রিয়া মনিকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তারা শঙ্কামুক্ত হলেও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত এক স্বজন জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। দক্ষিণখানে ছেলের বাড়ির অনুষ্ঠান শেষ করে স্বজনেরা প্রাইভেটকারে আশুলিয়ার মেয়ের বাসায় ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি প্রকল্পের জন্য নির্মিত গার্ডার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এ সময় গার্ডারটি হঠাৎ করে রাস্তায় চলমান প্রাইভেটকারের ওপর পড়ে যায়। গার্ডারটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের একপাশ উল্টে যায়। ধারণা করা হচ্ছে ক্রেনটির ধারণক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছিলেন।
দুর্ঘটনার ৫ ঘণ্টা পর রাত ৯টার দিকে নতুন চালক এনে ক্রেন দিয়ে গার্ডারটি সরানো হয়। এ সময় সেখানে বিভিন্ন বাহিনীর ইঞ্জিনিয়ার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে মঙ্গলবার সকালের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে বেশ কয়েকবার এ প্রকল্পে দুর্ঘটনা ঘটেছে। এতে প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। তারপরও নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যেই আজ এ দুর্ঘটনা ঘটল।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










