ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

৫ হাজারেরও বেশি ইউক্রেনীয় শিশুকে নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনের বিভিন্ন আঞ্চল থেকে প্রায় ৩০ হাজার মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে শনিবার। এরমধ্যে ৫ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

এ বিষয়ে এক বিবৃতিতে রুশ জেনারেল মিখাইল মিজিনসেভ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিপদজনক এলাকা ও দনবাস অঞ্চল থেকে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ মানুষকে রাশিয়া সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ শিশুসহ ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জন ইউক্রেনীয়কে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই রুশ জেনারেল।

এদিকে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ জোর করে এইসব ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে গেছে রুশ কর্তৃপক্ষ। তাদের দাবি রাশিয়ায় নিয়ে যাওয়া শিশুদের বেআইনি ভাবে দত্তক দেয়া হচ্ছে। এ অভিযোগে ভিত্তিতে রুশ প্রেসিডেন্টের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া রভোভা- বেলোভা ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।