ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:২০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

৫২ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী দুটি লেন ৫২ ঘণ্টা পর্যন্ত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ওই দুই লেনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে উন্নয়নকাজ নির্বিঘ্নে করতে কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়।

বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটিতে ১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

অনুরোধের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে।

এর আগে একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা ছিল।