ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:৩৩:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

৫২ লাখের বেশি ইয়েমেনি শিশু দুর্ভিক্ষের কবলে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

আর্ন্তজাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে ৫২ লাখেরও বেশি শিশু দুর্ভিক্ষের কবলে পড়েছে। আরও ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ইয়েমেনে ৪২ লক্ষাধিক শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

 

সম্প্রতি সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুর্ভিক্ষের এই ঝুঁকি আরো বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী হেলে থোরিং বলেন, ইয়েমেনের লাখ লাখ শিশু জানে না পরের বেলার খাবার কোথা থেকে আসবে কিংবা আসবে কি না।

 

উত্তর ইয়েমেনের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, শিশুরা এতই দূর্বল যে তারা কাঁদতে পর্যন্ত পারছে না। ক্ষুধা তাদের সর্ম্পূর্ণ শরীরকে নিস্তেজ করে দিয়েছে।

 

তিনি জানান, এই যুদ্ধ ইয়েমেনের পুরো একটা প্রজন্মকে মেরে ফেলতে পারে। কারণ এই শিশুদের বোমা থেকে শুরু করে ক্ষুধা আর নানা রোগসহ বহুমূখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 

জানা গেছে, দেশটিতে যুদ্ধের কারণে বাড়তে থাকা খাদ্যমূল্য ও ইয়েমেনি মুদ্রার অব্যাহত দরপতনে খাদ্য নিরাপত্তাহীনতা ঝুঁকির মধ্যে পড়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে পাঠানো ত্রাণের অধিকাংশই প্রধান সমুদ্রবন্দর হুদাইদাহের মধ্য দিয়ে ওই এলাকাগুলোতে যায়। কিন্তু হুদাইদাহের চারপাশে চলা লড়াইয়ের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদ্যমান পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।