ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ২২:১২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

৬ দিনের কঠোর লকডাউনে টেকনাফ-উখিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধি ও সীমান্ত উপজেলা হওয়ায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় এবং পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১ জুন) থেকে আগামী ৬ জুন পর্যন্ত এ লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ আদেশে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধের পাশাপাশি মানুষের সমাগমও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত সকল ধরনের দোকানপাট ও পরিবহন চলবে।

এদিকে উখিয়া উপজেলাতেও ৬ দিনের লকডাউনের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশে ৬ দিনের লকডাউন কার্যকর করা হচ্ছে। জরুরি সেবা ছাড়া কোন পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। পাশাপাশি জনসমাগম না করতে সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

-জেডসি