ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নিকোর পছন্দ রাশিয়া, লুসির স্পেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

নিকোলাই ছেলে আর লুসি মেয়ে। দুজনেরই বয়স মাত্র ৬ মাস, দুজনেই যমজ ভাই-বোন। আবার এবারের বিশ্বকাপে দুই ভাই-বোন দুইটি আলাদা দলের সমর্থক।


ব্যাপারটায় একটু খটকা ও অবাক হবার মতই বটে। নিকোলাই আর লুসিকে কেউ চিনতে না পারলেও তাদের বাবা স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিস আর মা রুশ টেনিস খেলোয়াড় আনা কুর্নিকোভা পুরো বিশ্বেই জনপ্রিয়।

 

তাদের যমজ সন্তানই নিকোলাই ও লুসি। চলতি ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮ ’-তে তারা কোন দলের পক্ষ নেবে, এটা ঠিক করে দিচ্ছেন তাদের মা-বাবা। আর তখনই বাধছে বিপত্তি। নবজাতকদের একজন বাবার কাঁধে চড়েছে স্পেনের সমর্থক হয়ে, আর অপরজন মায়ের কোলে রাশিয়ার হয়ে উচ্ছ্বাস দেখিয়েছে।

 

নিকোলাই ও লুসির মা-বাবা দুজনই ফুটবলের দারুণ ভক্ত। ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটিই ছিল আনার দেশ স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের। সেদিন আনা তাঁর ছেলে নিকোলাইকে কোলে নিয়ে রাশিয়ার প্রতি সমর্থন প্রকাশ করেন।

 

গত ১৬ জুন ছিল এনরিকের দেশ স্পেনের বিপক্ষে পর্তুগালের খেলা। সেদিন মেয়ে লুসিকে দেখা যায় স্পেনের পতাকা গায়ে জড়ানো বাবা এনরিকের কাঁধে চড়ে উল্লাস করতে।

 

শেষ পর্যন্ত যদি রাশিয়া-স্পেন খেলা হয়, তাহলে আনা, এনরিকের কাছে বিষয়টি উপভোগ্য হলেও নিকোলাই ও লুসির কাছে কতটুকু তা উপভোগ্য হবে তা বলাই বাহুল্য।