ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৯:৪৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

৬ সন্তানকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রে ৬ সন্তানকে হত্যার অভিযোগ আনা হয়েছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, ঘরোয়া বিবাদের জের ধরে নিজের ৬ সন্তানকে কুয়ায় ফেলে দেন ওই মা। এতে শিশুগুলোর মৃত্যু হয়।

ওই শিশুদের মধ্যে পাঁচজনই কন্যাশিশু। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের রাইগাদ জেলার এই ঘটনায় সবাই হতবাক হয়ে গেছেন। মুম্বাই শহর থেকে মাত্র একশ কিলোমিটার দূরের খারাভালি গ্রামের মাহাদ তালুকায় এই ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানিয়েছেন, স্বামীর পরিবারের লোকজন ৩০ বছর বয়সী ওই নারীকে মারধর করায় তিনি হুট করেই এমন কাজ করে বসেন।

নিজের ৬ সন্তানের সবাইকে কুয়ার মধ্যে ফেলে দেন তিনি। যে ৬ শিশু মারা গেছে তাদের বয়স ১৮ মাস থেকে ১০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।