৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরাল, ৮ জনের আত্মহত্যার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: প্রতীকী
প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়। লজ্জা-অপমানে ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন হোস্টেলে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে।
রোববার (১৮ সেপ্টেম্বর) আনন্দবাজার জানায়, ওই ৮ ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজেয়াৎ সিং জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দুজনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
জিনিউজ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদ চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।
জানা গেছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কারও আত্মহত্যার চেষ্টার রিপোর্ট খবর পাওয়া যায়নি বা কারও মৃত্যু ঘটেনি। এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









