৬৮ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ জমা দিতে হবে কোষাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় মেটানোর পর এখন থেকে বাড়তি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এ সংক্রান্ত একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।
আইনটি বাস্তবায়ন করা গেলে ৬৮ প্রতিষ্ঠানের মাধ্যমে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ২ লাখ ১২ হাজার ১শ কোটি টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদিকদের জানান, ‘স্বায়ত্বশাসিত, আধা-স্বায়িত্বশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন ২০১৯’ নামে এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, সরকারের অধীনস্ত ৬৮ প্রতিষ্ঠান তাদের নিজেদের পরিচালনা ব্যয়, পেনশন ব্যয় রেখে বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পেট্রোবাংলা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রাজউক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ২৫ প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে।
এরমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্বৃত্ত অর্থের পরিমাণ ২১ হাজার ৫৮০ কোটি টাকা, পেট্রোবাংলার রয়েছে ১৮ হাজার ২০৪ কোটি টাকা, পিডিবি'র ১৩ হাজার ৪৫৪ কোটি, চট্টগ্রাম। বন্দর কর্তৃপক্ষের ৯ হাজার ৯১৩ কোটি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৪ হাজার ৩০ কোটি উদ্বৃত্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ এখন বিভিন্ন ব্যাংকে রাখা আছে। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ বাৎসরিক ব্যয় রেখে বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার বিধান রাখা হয়েছে আইনে। সরকার তা উন্নয়ন কাজে ব্যয় করবে।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











