ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৩৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৭ কলেজের কলা অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার সাত কলেজসহ রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র দশটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

এ বছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি।

এর মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১ হাজার ১৮০টি ও সরকারি বাঙলা কলেজে আসন রয়েছে ১ হাজার ৪৪০টি। পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।