৭ গুণীজন পেলেন বাংলা একাডেমি ফেলোশিপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত গুণীজনকে ফেলোশিপ প্রদান করেছে বাংলা একাডেমি। শুক্রবার (২৩ ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম সভায় তাদের হাতে এ ফেলোশিপ তুলে দেওয়া হয়।
সভায় বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২ এর পাশপাশি বাংলা একাডেমি পরিচালিত কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার (দ্বিবার্ষিক)-২০২২, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান করা হয়।
সম্মানসূচক ফেলোশিপ প্রাপ্তরা হলেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা), অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান), অধ্যাপক ডা. মো. জাকির হোসেন (চিকিৎসা), নাসির আলী মামুন (আলোকচিত্রশিল্প), হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা), জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি) ও ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।
এছাড়া কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন ছড়াকার সিরাজুল ফরিদ, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন গবেষক ড. রাজিয়া সুলতানা, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২২ পেয়েছেন নাট্যজন মামুনুর রশীদ এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন গবেষক ড. ইসরাইল খান।
ফেলোশিপের পুরস্কার হিসেবে গুণীজনদের মধ্যে অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
বাংলা একাডেমির সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করার পর কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাঙালি জাতিসত্ত্বা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক-প্রতিষ্ঠান বাংলা একাডেমি সাম্প্রতিক সময়ে অবকাঠামো এবং গবেষণাগত বিপুলসংখ্যক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি দেশ ও জাতির গর্ব এবং সবার প্রাণের প্রতিষ্ঠান। বাংলাদেশের উদ্ভব ও বিকাশের সঙ্গে বাংলা একাডেমি জড়িয়ে আছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




