ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:২৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

৭ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

আপডেট: ০৪:৩৩ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার

28355_1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন এবং আরো ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তারা আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতি দেয়ার আগে এই সাতটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দুই নেতার যৌথভাবে উদ্বোধন করা তিনটি প্রকল্প হচ্ছে শিলাইদহ রবীন্দ্র কঠিবাড়ি সম্প্রসারণ উন্নয়ন কর্মসূচি, বিএসটিআই গবেষণাগার উন্নতকরণ এবং তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট। ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হচ্ছে খুলনা-মংলা রেল লাইন, ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নির্মাণ, কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন এবং বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণ। পরে, দুই প্রধানমন্ত্রী পাঁচটি স্মারক বিনিময় করেন। প্রথমে ভারতের প্রধানমন্ত্রী মংলা বন্দর ট্রাস্টের জন্য একটি ড্রেজারের প্রতিকৃতি, ২৪ অটোমেটিক ওয়েদার স্টেশনস (এডাব্লিউএস)-এর একটি মডেল এবং আইএনএস বিক্রান্ত-এর স্মারক শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় বিশেষ অর্থনৈতিক জোনের একটি মানচিত্র এবং রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একটি মডেল নরেন্দ্র মোদির কাছে হস্তান্তর করেন। ০৬.০৬.২০১৫