৭ বছরের কারাদণ্ড হতে পারে অভিনেত্রী শ্রাবন্তীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ২ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
এবার বিশাল আইনি ঝামেলায় পড়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নামে দায়ের হয়েছে মামলা। অভিযোগ প্রমাণিত হলে তার ৭ বছরের কারাদন্ড পর্যন্ত হতে পারে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী।
ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো।’ যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলেস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ওই সময়েই ছবিটি নিয়ে তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এবার পড়লেন আইনের গ্যাঁড়াকলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
শ্রাবন্তীর আইনজীবী এসকে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এর পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে ভারতের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











