৭ বছরের সম্পর্কে ইতি টানলেন শ্রদ্ধা কাপুর!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অনেকদিন ধরেই প্রেম করছেন। যদিও তিনি প্রেম নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেন না। তবে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন নজির প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, তারা বিয়ে করবেন বলেও জোর গুঞ্জন শোনা গেছে। দুই পরিবার থেকেও কোনো আপত্তি ছিল না।
কিন্তু হঠাৎ গুঞ্জন ছড়িয়েছে, শ্রদ্ধা ও রোহানের সম্পর্ক ভেঙে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকেই তারা ভিন্ন পথে হাঁটছেন। এমনকি কয়েকদিন আগে রোহানের জন্মদিনের পার্টিতে পর্যন্ত অংশ নেননি শ্রদ্ধা। মূলত এই ঘটনা থেকেই সম্পর্ক ভাঙার গুঞ্জন চাউর হয়।
শ্রদ্ধা ও রোহানের পরিবার তাদের বিয়ের ব্যাপারে রাজি ছিলেন। কিন্তু দীর্ঘ ৭ বছরের প্রেম ছিন্ন করে তারাই এখন হয়ে গেলেন আলাদা। তাই এই যুগলের বিয়ের সম্ভাবনা আপাতত শূন্য।
স্কুল জীবন থেকেই বন্ধু শ্রদ্ধা কাপুর ও রোহান। ২০১৫ সালের দিকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়ে রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা বলেছিলেন, ‘আমি যতদূর জানি, ওরা কলেজ থেকে খুব ভালো বন্ধু। এছাড়াও জুহুতে ওদের দুজনেরই অনেক বন্ধু আছে। ওরা পরিণত। তাই যা সিদ্ধান্ত নেবে, ভেবেই নেবে। ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে আমি খুশিই হব। আমার অভিধানে আপত্তি শব্দটা নেই।’
অন্যদিকে শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর এই সম্পর্ক নিয়ে বলেছিলেন, ‘রোহান খুবই ভালো ছেলে। ও ছোট বেলা থেকে আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা এমন কিছু বলেনি যে, ওদের বিয়ে করার পরিকল্পনা আছে। আমার কাছে ওরা ছোটবেলার বন্ধু। আমি জানি না ওরা নিজেদের ব্যপারে কী ভাবছে।’
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











