৭টি পদকে অলিম্পিকে রেকর্ড গড়লেন অজি নারী সাঁতারু এমা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
অলিম্পিকের ইতিহাসে সর্বকালের নজির গড়লেন এমা ম্যাককেয়ন। টোকিও অলিম্পিক থেকে ৪টি সোনাসহ মোট ৭টি পদক জিতলেন ২৭ বছর বয়স অস্ট্রেলিয়ান সাঁতারু।
নারীদের ৪x১০০ মিটার মেডলি ব়্যালিতে অস্ট্রেলিয়া সোনা জয়ের সাথে সাথে ইতিহাসে জায়গা করে নেন এমা। একটি অলিম্পিকের সাঁতার থেকে ৭টি পদক জেতা একমাত্র নারী অ্যাথলিটে পরিণত হলেন তিনি। ম্যাককেয়ন ভেঙে দেন জার্মানির ক্রিশ্চিন ওটো ও আমেরিকার নাতালি কাফলিনের একটি অলিম্পিকের সাঁতারে সব থেকে বেশি ৬টি করে পদক জয়ের রেকর্ড। ক্রিশ্চিন ১৯৮৮ অলিম্পিকে ৬টি সোনা জিতেছিলেন। নাতালি ২০০৮ অলিম্পিকে ১টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জেতেন।
টোকিও অলিম্পিকে এমার পদক
১. ৫০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
২. ১০০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
৩. ৪x১০০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
৪. ৪x১০০ মিটার মেডলি ফ্রি-স্টাইল (সোনা)
৫. ১০০ মিটার বাটারফ্লাই (ব্রোঞ্জ)
৬. ৪x১০০ মিটার ফ্রি-স্টাইল (ব্রোঞ্জ)
৭. ৪x১০০ মিটার মিক্সড মেডলি
এবার সাতটি পদক জয়ের সুবাদে অলিম্পিকে এমার মোট পদক সংখ্যা দাঁড়াল ১১টি। তিনি রিও অলিম্পিকে ১টি সোনা, ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই নিরিখে এমা অস্ট্রেলিয়ার সর্বকালের সফল অলিম্পিয়ানে পরিণত হন। তিনি পিছনে ফেলে দেন ইয়ান থর্প ও লেইজেল জোনসের অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি ৯টি করে অলিম্পিকে পদক জয়ের নজির। সূত্র : হিন্দুস্তান টাইমস
-জেডসি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











