৭০ বছর পর ছেলেকে ফিরে পেয়ে আপ্লুত শতবর্ষী মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
হারিয়ে যাওয়ার ৭০ বছর পর ছেলেকে ফিরে পেলেন শতবর্ষী মা মঙ্গলের নেছা। ১০ বছর বয়সে হারিয়ে যান একমাত্র ছেলে কুদ্দুছ মুন্সি। এরপর থেকে ছেলেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখতেন মা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সে স্বপ্ন পূরণ হলো মা মঙ্গলের নেছার। হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু কুদ্দুছ মুন্সি এখন ৮০ বছরের বৃদ্ধ। দীর্ঘ ৭০ বছর পর সেই মা ফিরে পেলেন একমাত্র ছেলেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ছেলে কুদ্দুছ মুন্সিকে ফিরে পান মঙ্গলের নেছা।
ব্রাক্ষ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামের বোন ঝড়না বেগমের বাড়িতে মা ছেলের এই মিলন হয়। ছেলেকে ফিরে পেয়ে ১১০ বছর বয়সী মা আবেগ আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত শতাধিক নারী পুরুষের চোখেও পানি চলে আসে। মঙ্গলের নেছা বলতে থাকেন, ‘কুদ্দুছ তুই একদিন ফিরে আসবি এটা আমি বিশ্বাস করতাম। আল্লাহর কাছে তোকে ফিরে পাওয়ার এই দোয়াই করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।’
জানা যায়, সাত বছর বয়সে কুদ্দুছ মুন্সির বাবা কালু মুন্সি মারা যান। এরপর মা মঙ্গলের নেছা ১০ বছর বয়সী ছেলেকে লেখাপড়া করাতে পাশের বাড়ির জামাই নবীনগর উপজেলার দীর্ঘশাইল গ্রামের পুলিশ সদস্য আব্দুল আউয়ালের সঙ্গে রাজশাহী জেলার আত্রাই উপজেলায় পাঠান। সেখানে গিয়ে কুদ্দুছ মুন্সি হারিয়ে যান। অনেক খোঁজাখুজি করেও সে সময় কুদ্দুস মুন্সিকে আর খুঁজে পাননি আউয়াল মিয়া।
পরে কুদ্দুছ মুন্সিকে আত্রাই উপজেলার সিংশাইর গ্রামের সাদেক মিয়ার নিঃসন্তান স্ত্রী লালন পালন করেন। ৩০ বছরে বয়সে বাগমারা উপজেলার সবেদ মিয়ার মেয়ে শুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন কুদ্দুছ মুন্সি।
গত ১২ এপ্রিল আত্রাই উপজেলার সিংশাইর গ্রামে এমকে আইয়ূব নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে কুদ্দুছ মুন্সির হারিয়ে যাওয়ার ঘটনা জানিয়ে একটি ভিডিও আপলোড করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়। ৫ সেপ্টেম্বর ওই ভিডিওর সূত্র ধরে ব্রাক্ষ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার কয়েকজন যোগাযোগ করে আইয়ূবের সঙ্গে। তারা সেখানে যান এবং মায়ের সঙ্গে কথা কুদ্দুছ মুন্সিকে ভিডিও কলে কথা বলিয়ে দেন। এ সময় মঙ্গলের নেছা ছেলের হাতে থাকা কাটা দাগের চিহ্ন দেখে তাকে নিজ সন্তান হিসেবে শনাক্ত করেন।
কুদ্দুছ মুন্সি বলেন, ‘হারিয়ে যাওয়ার পর রাজশাহী জেলার আত্রাই উপজেলার সিংশারা গ্রামের সাদিক মিয়ার স্ত্রী আমাকে ছেলের মত লালন পালন করেন। বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছি। কিন্তু মনে মনে আমার মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মার সন্ধান আমি পাবো। মায়ের বুকে ফিরতে পেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন আমি। বাকি জীবনটা মার সঙ্গেই থাকবো।’
আত্রাই উপজেলার এমকে আইয়ূব জানান, ‘কুদ্দুছ মুন্সি হারিয়ে যাওয়ার গল্প শুনে আমি আমার ফেসবুকে একটি ভিডিও আপলোড করি। সে ভিডিও সূত্র ধরে কুদ্দুছ মুন্সির বাড়ির কিছু লোকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। হাতের কাটা চিহ্ন দেখে তারা কুদ্দছ মুন্সিকে শনাক্ত করেন। ’
কুদ্দুছ মুন্সির ছেলে হাফেজ সোহেল মুন্সি বলেন, ‘কোনোদিন ভাবিনি আমার দাদিকে দেখতে পাবো। আমার বাবা তার মাকে ফিরে পাবে। আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আল্লার কাছে শুকরিয়া।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



