৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার
৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধবিরতি আলোচনার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্যমতে, তেহরানের এই প্রতিনিধিদলে মোট ৭১ জন সদস্য রয়েছেন। খবর আর জাজিরার।
প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন যারা: ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এই আলোচক দলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন-
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গরিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এছাড়া দলে বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি এবং কূটনৈতিক ও নিরাপত্তা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান রওনা হওয়ার আগে মার্কিন প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, `যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
এদিকে এই আলোচনার আবহেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠাতব্য পরবর্তী আলোচনার আগে দেশ দুটির রাষ্ট্রদূতরা ফোনে কথা বলেছেন—যাকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











