৮ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
অপ্রয়োজনীয় টিকিট বুকিং দিয়ে তা বাতিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি সাধন করায় আট ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিল করে আদেশ জারি করা হয়।
লাইসেন্স বাতিল হওয়া ট্রাভেল এজেন্সির মধ্যে আছে-ট্রাভেল সেন্টার, মুনা ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড, সামস এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মাদারল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, চৌধুরী ইন্টারন্যাশনাল, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, উর্মি ট্রাভেল এজেন্সি ও বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট।
এইসব ট্রাভেল এজেন্টের বিরুদ্ধে সংশ্লিষ্ট গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) কোম্পানির সাথে যোগসাজশে প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে নিজেদের লাভবান হওয়ার অভিযোগ পাওয়া গেছে, বলে আদেশে উল্লেখ করা হয়।
আদেশে আরো বলা হয়, ভ্রমণ করার জন্য অপ্রয়োজনীয় টিকিট বুকিং দিয়ে তা আবার বাতিলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক ক্ষতি সাধন করার বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে।
‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী, এই সব এজেন্সির নিবন্ধন সনদ বাতিল করা হয়। ১৫ কর্মদিবসের মধ্যে ইস্যু করা নিবন্ধন এবং নিবন্ধন নবায়ন সনদ ফেরত দেয়ারও অনুরোধ জানানো হয়। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











