৮ দিন পর পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ভাই-বোনের লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
৮ দিন পর পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ভাই-বোনের লাশ
রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনার আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৪) এবং তার ফুপাতো ভাই রিমনের (১৪) মরদেহ ভেসে উঠেছে।
আজ শনিবার সকালে নগরীর উপকণ্ঠ নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই তাদের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করেন স্থানীয়রা। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে মরদেহ দুটি সকালে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে তারা তা উদ্ধার করতে সক্ষম হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। আর নিখোঁজ রিমনের বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। মরদেহ না পেয়ে দুদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ
- আজ লক্ষ্মীপূজা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই











